শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

নিষেধাজ্ঞা তুলে নিয়ে ইরানকে পুনর্গঠনের সুযোগ দিতে চান ট্রাম্প

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অত্যন্ত পীড়াদায়ক’ উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি সঠিক সময়ে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবো। তাদের পুনর্গঠনের একটি সুযোগ দেওয়ার জন্য।

তবে ইরানের কর্মকর্তারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার কোনো অনুরোধ পাননি। খবর বিবিসি।

মঙ্গলবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের কাছে ওই মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প।

এ সময় সিরিয়ার প্রসঙ্গ তুলে তিনি ইরান বিষয়েও একই সিদ্ধান্ত নেওয়ার আশা প্রকাশ করেন।

গত বছরের ডিসেম্বরে দেশজুড়ে তীব্র আন্দোলনের মুখে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সরকারের পতন ঘটে। প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ায় পালিয়ে যাওয়ার পর দেশটিতে নতুন সরকার ক্ষমতায় এসেছে। সিরিয়ায় নতুন সরকার ক্ষমতায় আসার পর দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে দেখলে আমার ভালো লাগবে।

তিনি একইসঙ্গে ইরানের পরমাণু স্থাপনায় হামলার অভিযানে থাকা আমেরিকান পাইলটের প্রশংসা করেছেন।

ট্রাম্প বলেন, ইসলামি প্রজাতন্ত্রটি দারুণ সম্ভাবনাময়। তাদের তেল শক্তি আছে এবং তাদের মহান, বুদ্ধিমান ও পরিশ্রমী মানুষ আছে।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

সোমালিয়ায় খাদ্য সহায়তা স্থগিত করল যুক্তরাষ্ট্র

News Desk

রাষ্ট্রপতির কাছে বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

News Desk

রেকর্ড নয়, ফ্রান্সের হয়ে ম্যাচ ও শিরোপা জিততে চান এমবাপ্পে

News Desk

নির্বাচনে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না: ইসি মাছউদ

News Desk

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News Desk

অতিরিক্ত শর্ত দিলে আইএমএফ থেকে ঋণ নেবে না বাংলাদেশ: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

brs@admin
Translate »