শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
Uncategorizedপ্রচ্ছদসারাদেশ

পিরোজপুরে অগ্নিকাণ্ডে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

মঙ্গলবার ভোররাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায় , মঙ্গলবার (৮ জুলাই) ভোর রাতে বাজারের সোলায়মান হাওলাদারের ফলের দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন।তারা কিছু করার আগেই মুহূর্তের আগুন ছড়িয়ে পড়ে পাশের এনায়েত হোসেনের ঔষধের দোকান ও মিজানুর রহমানের ইলেকট্রনিকের দোকান সহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
নাজিরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোয়াইব মুন্সি জানান, খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তিনি বলেন , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

বাড়ির ছাদে বাগান করলে মিলবে ৫ শতাংশ কর রেয়াত

brs@admin

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম

News Desk

গুমের সাথে জড়িত প্রশাসনের বিচার দাবিতে মানববন্ধন

News Desk

নির্বাচনে অংশ নিতে পারবেন না ঋণ খেলাপিরা : অর্থ উপদেষ্টা

News Desk

খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

News Desk

প্রতিবেশীদের কটূক্তি, ১৮ স্বর্ণপদকজয়ী মেয়েকে গুলি করে হত্যা করলেন বাবা

News Desk
Translate »