BRS TIMES
প্রচ্ছদবিনোদন

বিতর্কিত সংলাপের জেরে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে লিগ্যাল নোটিশ

আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের বিভিন্ন পর্বে অশ্লীলতা, সামাজিক অবক্ষয় ও নৈতিক বিচ্যুতির অভিযোগ তুলে নাটকের নির্মাতাসহ সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশে নাটকের পরিচালক কাজল আরেফিন অমি, অভিনেতা মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও বুম ফিল্মস প্রোডাকশন হাউজকে বিবাদী করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মহি উদ্দিন (মহি শামীম) এই লিগ্যাল নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ৫ম সিজনের ১-৮ পর্বে এমন বহু সংলাপ রয়েছে যা অশ্লীল, ডাবল মিনিং এবং সমাজে বিশেষ করে কিশোর-তরুণদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। নাটকের সংলাপে ‘ডেট’, ‘উনিশ/বিশ’, ‘টাকা হলে শিশা খেতে পারতাম’, ‘বাঙালি পোশাক লুঙ্গি’ ইত্যাদি নিয়ে এমনভাবে কথা বলা হয়েছে যা নীতিনৈতিকতা পরিপন্থি।

পাশাপাশি অমির আরও কিছু আলোচিত কাজ যেমন ‘ফিমেল’, ‘কিডনি’, ‘দই’ ইত্যাদির ডায়ালগগুলোও সামাজিক শালীনতা ও পারিবারিক রুচির পরিপন্থি বলে দাবি করেছেন তিনি। এসব সংলাপের মাধ্যমে নারীদের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ এই আইনজীবীর।

আইনজীবী মহি উদ্দিন বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ এবং জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ অনুযায়ী শিশু ও কিশোরদের মানসিক গঠনে নেতিবাচক প্রভাব ফেলে এমন কনটেন্ট প্রচার করা অপরাধ। অথচ এই নাটকে একের পর এক অশ্লীল ও আপত্তিকর সংলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেগুলো কিশোরদের আচরণ ও ভাষায় স্থায়ী প্রভাব ফেলছে।

নোটিশে সাত কার্যদিবসের মধ্যে নাটকের বিতর্কিত সংলাপ ও ভিডিওগুলো অনলাইন প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন নোটিশদাতা আইনজীবী।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

‘গো ব্যাক মোদি’ স্লোগানে উত্তাল মণিপুর

News Desk

বাংলাদেশের প্রশংসা জাপানি এমপিদের

News Desk

ভারত-পাকিস্তান উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান

brs@admin

রাজশাহীতে গ্রেপ্তার ২২

News Desk

ঋতুপর্ণাদের সামনে বিশ্বকাপ খেলার হাতছানি

brs@admin

নুরের ওপর নৃশংস হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: সাকি

News Desk
Translate »