শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সারাদেশে বিশেষ অভিযানে ১৪৮৭ জন গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেলে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগরের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৭২ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময় ১টি চায়না এসএমজি, ৪টি একনলা বন্দুক, ১টি রিভলবার, ১টি ওয়ান শুটারগান, ১টি ম্যাগাজিন, ১টি সিলিং, ৩০ রাউন্ড এসএমজির খালি খোসা, ২টি কার্তুজ, ১টি ছুরি, ১টি চাপাতি, ১টি সুইচ গিয়ার, ১টি দা, ১টি স্টিলের কিরিচ ও ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়েছে।

পুলিশের এ বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানান এআইজি ইনামুল হক সাগর।
বিআরএসটি/এসএস

Related posts

ডাকসু নির্বাচন: শপথ নিলেন ছাত্রদল প্যানেল প্রার্থীরা

News Desk

মেহজাবীনের আসল নাম জানেন কি?

News Desk

মদের দোকানে আগুন

News Desk

ফের আলোচনায় রুনা খান

brs@admin

এদেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন, আজহারীর প্রশ্ন

News Desk

উত্তর কোরিয়ার পারমাণবিক পদক্ষেপ বন্ধে তিন ধাপের পরিকল্পনা নেবে দক্ষিণ কোরিয়া

News Desk
Translate »