শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ডব্লিউটিওতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের

বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের মতে, আমেরিকার গাড়ি ও কিছু গাড়ির যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ শুল্ক ভারতের প্রায় ২.৮৯ বিলিয়ন ডলারের রপ্তানিতে প্রভাব ফেলবে। এই তথ্য ভারতের একটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খবর রয়টার্সের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারত এমন সব সুবিধা বা দায়বদ্ধতা স্থগিত রাখার অধিকার সংরক্ষণ করে, যা ভারতের বাণিজ্যে এই ব্যবস্থার বিরূপ প্রভাবের সমতুল্য।

এই বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র যে পরিমাণ শুল্ক আদায় করছে তার পরিমাণ প্রায় ৭২৫ মিলিয়ন ডলার। ভারত সেই পরিমাণ অর্থ সমতুল্য শুল্ক আমেরিকান পণ্যের ওপর আরোপ করবে বলে জানিয়েছে। তবে ভারত এখনো নির্দিষ্টভাবে জানায়নি, ঠিক কোন হারে বা কোন পণ্যের ওপর এই শুল্ক আরোপ করা হবে।

ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার আলোচনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯ জুলাইয়ের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ওই সময়সীমার পর ভারত থেকে আমদানিকৃত সমস্ত পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নিজের উচ্চ শুল্ক হার কমাতে প্রস্তুত বললেও, কৃষি ও দুগ্ধখাত উন্মুক্ত করার বিষয়ে আমেরিকার দাবিতে এখনও সম্মতি দেয়নি ভারত।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী

brs@admin

নগদের গ্রাহকদের অর্থ ঝুঁকিতে : বাংলাদেশ ব্যাংক

brs@admin

গ্রাফিতি আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো স্মরণ করিয়ে দেবে : আসিফ মাহমুদ

News Desk

বিপাকে তানজিন তিশা!

brs@admin

আজ আসছেন হামজা চৌধুরী, হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট গ্রামে উৎসবের আমেজ

brs@admin

দুই কি.মি রাস্তায় তিন যুগের ভোগান্তি

News Desk
Translate »