শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

আগামী সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি ‘হতে পারে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, আগামী সপ্তাহে ‘গাজা যুদ্ধবিরতি চুক্তি হতে পারে’। তিনি ‘গাজা চুক্তি নিয়ে আশাবাদী বলে মন্তব্য করেছেন। যদিও পরিস্থিতি পরিবর্তন হতে পারে বলে উল্লেখ করেন ট্রাম্প।

মরিস্টউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এয়ার ফোর্স ওয়ানে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে তিনি কতটা আশাবাদী- সাংবাদিকরা একথা জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি খুবই আশাবাদী।

তবে তিনি এও বলেন, ‘এটি প্রতিদিন বা দিনে দিনে পরিবর্তিত হতে পারে।’

প্রস্তাবিত যুদ্ধবিরতি আলোচনায় হামাস ইতিবাচক সাড়া দিয়েছে- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘এটি ভালো। তারা আমাকে এ বিষয়ে ব্রিফ বা অবহিত করেনি। আমাদের এটি শেষ করতে হবে। গাজা সম্পর্কে আমাদের কিছু করতে হবে।’
বিআরএসটি/এসএস

Related posts

ইসরাইলি ১৩তম জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা করছে হামাস

News Desk

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

News Desk

গাজীপুরে প্লাস্টিক কারখানায় ডাকাতির ঘটনায় ৩জন গ্রেফতার

brs@admin

বাংলাদেশ রূপান্তরের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে : চীনের রাষ্ট্রদূত

brs@admin

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

News Desk

মনিরামপুরে নির্বাচনী মিছিলের কারণে ৩ লাখ টাকা জরিমানা

News Desk
Translate »