31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় নিহত ১

মাদারীপুর জেলার শিবচর এলাকায় ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে গাড়ি চাপায় অজ্ঞাতনামা মধ্যবয়সী এক নারী নিহত হয়েছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, আজ ভোরে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনের কুতুবপুরে মুন্সির বাজার এলাকায় অজ্ঞাতনামা এক নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। শিবচর হাইওয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ওই নারী ভোরে মহাসড়ক পার হওয়ার সময় চলন্ত কোন গাড়ি তাকে চাপা দিলে তার মৃত্যু হয় বলে পুলিশ ধারণা করছে। নিহতের মরদেহ হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ভোলায় কথিত জ্বিনের বাদশা আটক

News Desk

অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন অভিষেক বচ্চন!

brs@admin

বরিশাল-৩ আসনে বিএনপিতে দ্বন্দ্ব প্রকাশ্যে

News Desk

ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে আমেরিকাকে জড়িয়ে বড় জুয়া খেলছেন ট্রাম্প

brs@admin

দুদকে মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ

News Desk

নিজের বন্দুকের গুলিতে ব্যবসায়ীর আত্মহত্যা

News Desk
Translate »