27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

নির্মাণাধীন ভবন ধসে দুই প্রকৌশলীসহ শ্রমিক নিহত

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি ভবনের ছয় তলার ব্যালকনি (বারান্দা) ধসে পড়ে দুই প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রজেক্ট ইঞ্জিনিয়ার কুষ্টিয়ার মজমপুর এলাকার বাসিন্দা মিজানুর রহমান (৩৫), সাইট ইঞ্জিনিয়ার দিনাজপুরের বাসিন্দা আজিজুল ইসলাম ও শ্রমিক চাপাইনবাবগঞ্জের মহারাজপুর গ্রামের রমজান আলীর ছেলে নূরু (৪৫)।

স্থানীয়রা জানান, ইকবাল মঞ্জিল নামের ১০তলা এই ভবনটির নয় তলা পর্যন্ত আংশিক কাজ হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টার দিকে ছয় তলার বারান্দার কাজ তদারকি করছিলেন তিনজন। হঠাৎ তারা বারান্দা ধসে নীচে পড়ে যান। সাথে সাথে তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিরুল ইসলাম তিনজনকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে যান। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নির্মাণকাজে কোনো গাফিলতির জন্য এই দুর্ঘটনা ঘটে থাকলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিআরএসটি/এসএস

Related posts

৭.৪ মাত্রার ভূমিকম্প, আর্জেন্টিনা, চিলিতে সুনামি সতর্কতা

brs@admin

চাদের সাবেক প্রধানমন্ত্রী সুচেস মার্সার ২০ বছরের কারাদণ্ড

News Desk

ডিবি কার্যালয়ে লতিফ সিদ্দিকী

News Desk

শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

brs@admin

‘ভাবতাম মন্ত্রীরা পদত্যাগ করে না, এখন দেখি ঐ চেয়ার নির্লজ্জদের জন্যই’

News Desk

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

brs@admin
Translate »