31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইরাক বিমানবন্দরে রকেট হামলায় দুইজন আহত

ইরাকের উত্তরাঞ্চলে কিরকুক বিমান বন্দরের সামরিক শাখায় সোমবার রাতে দুটি রকেট হামলায় দুই জন নিরাপত্তা কর্মী আহত হয়েছে।

এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

কিরকুক শহরের একটি বাড়িতে আরেকটি রকেট হামলায় ওই বাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘কিরকুক বিমান বন্দরের সামরিক শাখায় দুটি কাতিউশা রকেট হামলা হয়েছে। হামলায় দুইজন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।’

তিনি বলেন, একটি রকেট বিস্ফোরিত হয়নি।

সূত্রটি আরো জানিয়েছে, ‘তৃতীয় একটি রকেট উরুবা পাড়ার একটি বাড়িতে আঘাত করেছে। ফলে বাড়িটির ক্ষতি হয়েছে।’

কিরকুকের বিমান বন্দরের সামরিক সেক্টরে ইরাকি সেনা বাহিনী, ফেডারেল পুলিশ ও ইরানপন্থী আধাসামরিক বাহিনীর জোট হাশেদ আল-শাবির ঘাঁটি রয়েছে, যা এখন নিয়মিত সশস্ত্র বাহিনীর সঙ্গে একীভূত।

একটি নিরাপত্তা সূত্র সরকারী আইএনএ সংবাদ সংস্থাকে জানিয়েছে, কিরকুক বিমান বন্দরের সামরিক বিমান ঘাঁটিতে দুটি রকেট আঘাত করেছে।

এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কিরকুক আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবস্থাপনা জানিয়েছে, বিমান বন্দরে কোনও ক্ষতি হয়নি এবং এই হামলায় বিমান চলাচল ব্যাহত হয়নি।

ইরাক দীর্ঘদিন ধরে ড্রোন ও রকেট হামলার যুদ্ধক্ষেত্র এবং প্রক্সি যুদ্ধের জন্য উর্বর ভূমি হিসেবে প্রমাণিত হয়েছে।

গত সপ্তাহে, ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের অবসানের কয়েক ঘন্টা আগে, অজ্ঞাত ড্রোনগুলো বাগদাদ ও ইরাকের দক্ষিণাঞ্চলের দুটি সামরিক ঘাঁটির রাডার সিস্টেমে আঘাত করেছে।

সরকার জানিয়েছে, তারা ড্রোন হামলার তদন্ত শুরু করেছে, কিন্তু এখনও কোনও অপরাধীকে শনাক্ত করতে পারেনি।
বিআরএসটি/এসএস

Related posts

অস্ট্রিয়ায় শিশুখাদ্যের জারে বিষ শনাক্ত, সতর্কতা জারি

News Desk

বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরে ভুটানের আগ্রহ

News Desk

যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে : প্রধান উপদেষ্টা

News Desk

ফের ১২ দিনের কর্মসূচি ঘোষণা দিলো ইসলামি আন্দোলন

News Desk

নগর ভবনে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

brs@admin

এখন হয় মনোনয়ন বাণিজ্য, পিআরে হবে এমপি বাণিজ্য: খোকন

News Desk
Translate »