বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
Uncategorizedপ্রচ্ছদরাজনীতি

আগামী নির্বাচন সুষ্ঠু না হলে দেশ কঠিন পরিস্থিতিতে পড়বে : তাহের

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (১ জুন) রাজধানীর পুরানা পল্টনে জামায়াতে ইসলামীর কার্যালয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং লেভেল প্লেয়িং ফিল্ডে না হলে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।

সংস্কার ছাড়া কোনো নির্বাচন জনগণ ও জামায়াত গ্রহণ করবে না বলেও জানান জামায়াতের এ নেতা।
তিনি বলেন, মৌলিক বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে পৌঁছে একসঙ্গে সংস্কার বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।

এ সময় তিনি নির্বাচন কমিশনকে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বলেন, যেন তাদের অন্যায় করলেও জবাবদিহির মুখোমুখি করা যায়।
বিআরএসটি/এসএস

Related posts

গাজায় ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ৩৯

News Desk

হামলা চালিয়ে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল : ইরান

brs@admin

ইসরায়েলের ক্ষয়ক্ষতি ‘কল্পনারও বাইরে’: আইআরজিসি

brs@admin

মালয়েশিয়ায় অভিযানে ৩৪ বাংলাদেশিসহ আটক ৯৪

News Desk

সালমান-দীপু মনিসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে

News Desk

ব্যারিস্টার আরমানকে বন্দি রাখার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি

News Desk
Translate »