বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

জাতীয় সমাবেশে যে ৭ দাবি জানাবে জামায়াত ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। এ সমাবেশে ৭ দফা দাবিতে জনমত গঠনের লক্ষ্যে বিশাল জনসমাগম ঘটাবে বলে প্রত্যাশা করছে দলটি।

রোববার (২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াত এ তথ্য জানায়।

যে সাত দফা দাবিতে আয়োজিত হবে এই জাতীয় সমাবেশ, সেগুলো হলো-

১. ২০২৪ সালের ৫ আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার।

২. রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার।

৩. ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন।

৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন।

৫. জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন।

৬. প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ। এবং

৭. রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতকরণ।

বিআরএসটি/এসএস

Related posts

টঙ্গীবাড়ীতে বিষাক্ত মদপানে ৪ জনের মৃত্যু

News Desk

চীনের গানসু প্রদেশে ভয়াবহ বন্যা

News Desk

শাহবাগে ছাত্রদলের সমাবেশে যোগ দিয়েছেন তারেক রহমান

News Desk

অজ্ঞাতনামা তরুণীর মরদেহ উদ্ধার

brs@admin

আওয়ামী লীগের সম্পদ বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা হোক: নুর

brs@admin

ইতালিতে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘ইবিজেএ’র নব কমিটির অভিষেক অনুষ্ঠিত

News Desk
Translate »