বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

পাবনা মানসিক হাসপাতালে ৯ দালালের কারাদণ্ড

পাবনা মানসিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত দালাল মুক্ত করতে অভিযান চালিয়ে ৯ জন দালালকে কারাদণ্ড দিয়েছে।

জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা-এনএসআইয়ের সহযোগিতা আজ রোববার সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে এই অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এনএসআই ও পুলিশ জানায়, দালালের কাছে প্রায় জিম্মি ছিল মানসিক হাসপাতাল। দূরদূরান্ত থেকে আসা রোগীরা দালালদের খপ্পরে পরে নানাভাবে হয়রানি হচ্ছিল এনএসআইয়ের এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাতেনাতে তাদের আটক করা হয়েছে। পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। পরে সদর এসিল্যান্ড ও এনএসআইয়ের মাধ্যমে তাদের কারাদণ্ড দেয়া হয়।এ সময় আমরা সহযোগিতা করছি। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলহাজতে পাঠানো হবে।
বিআরএসটি/এসএস

Related posts

সাবেক এমপি ও আ.লীগের জেলা সভাপতি অপু গ্রেফতার

News Desk

সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিল

News Desk

প্রথম নারী প্রধান বিচারপতি থেকে প্রথম নারী প্রধানমন্ত্রী, সুশীলা কারকির উত্থান কীভাবে

News Desk

ভারত যেভাবে পুশ ইন করছে তা নিন্দনীয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

চট্টগ্রাম-গাজীপুরে ডাকাতি মামলার ২ আসামি গ্রেফতার

News Desk

ভারত -পাকিস্তান উত্তেজনায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ

brs@admin
Translate »