20.3 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন : গণশিক্ষা উপদেষ্টা

বেকারত্ব ও দারিদ্র্য দূর করতে কারিগরি শিক্ষা ব্যবস্থার দিকে বিশেষ নজরদারি প্রয়োজন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, শিক্ষা নিয়ে আমাদের গতানুগতিক ছকের বাইরে গিয়ে ভাবতে হবে, শিশু ও কিশোর-কিশোরীরা প্রাথমিক শিক্ষার বাইরে দক্ষতা অর্জন করলে বাংলাদেশের সকল সেক্টরে নির্দ্বিধায় কাজ করতে পারবে।

শনিবার (২৮ জুন) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন নন-ফরমাল এডুকেশন ব্যুরো এবং ইউনিসেফ-এর যৌথ উদ্যোগে ‘স্কিল-ফোকাসড লিটারেসি ফর আউট অব স্কুল অ্যাডোলেসেন্টস (স্কিলফো)’ পাইলট প্রকল্পের জাতীয় পর্যায়ে প্রচার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, প্রান্তিক পর্যায়ে গণ ও কারিগরি শিক্ষার প্রয়োগ বাড়াতে স্কিলফো প্রকল্পটি বিশেষভাবে গুরুত্ব বহন করছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এবং শিক্ষা মন্ত্রণালয়ের টেকনিক্যাল অ্যান্ড মাদ্রাসা এডুকেশন ডিভিশনের সচিব ড. কে এম কবিরুল ইসলাম।

স্কিলফো-তে ১৪ থেকে ১৮ বছর বয়সী মোট ৬,৮২৫ জন বিদ্যালয়ের বাইরে থাকা কিশোর-কিশোরীকে প্রি-ভোকেশনাল পর্যায়ের দক্ষতা-ভিত্তিক সাক্ষরতা শিক্ষা প্রদান করা হয়। প্রকল্পটির সফল বাস্তবায়ন ও অভিজ্ঞতা বিশ্লেষণের ভিত্তিতে আগামীতে কার্যক্রমটি দেশের ১৬টিরও বেশি জেলায় সম্প্রসারণের পরিকল্পনা করছে সরকার।
বিআরএসটি/এসএস

Related posts

চারুকলায় আগুনে পুড়ল ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’

brs@admin

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

News Desk

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক‎ ‎

News Desk

আইসিইউ থেকে নুরকে কেবিনে স্থানান্তর

News Desk

হাসিনাকে চুপ রাখা সম্ভব নয় বলে জানান মোদি: ইউনূস

brs@admin

ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

brs@admin
Translate »