BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ সেনাসদস্য নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৬ জন পাকিস্তানি সেনাসদস্য নিহত হয়েছেন। এই হামলায় আরও ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জন সেনাসদস্য ও ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

স্থানীয় সরকারি ও পুলিশ কর্মকর্তারা শনিবার (২৭ জুন) বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় একজন সরকারি কর্মকর্তা জানান, `একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই গাড়িটি নিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়।‘

একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় দুটি বাড়ির ছাদ ধসে পড়েছে, এতে ছয় শিশু আহত হয়েছে।

পাকিস্তানি তালেবানের সঙ্গে যুক্ত হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলাকারী শাখা এই হামলার দায় স্বীকার করেছে।

আফগানিস্তানে ২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর থেকে দেশটির সঙ্গে সীমান্তবর্তী পাকিস্তানের এই অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

ঋতুপর্ণা চাকমা ২০২৪ সালের বর্ষসেরা ফুটবলার

brs@admin

যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না : চিফ প্রসিকিউটর

News Desk

বেলুচিস্তানে বাস থামিয়ে ৯ যাত্রীকে অপহরণের পর গুলি করে হত্যা

News Desk

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে জানি: এমবাপ্পে

News Desk

ডর্টমুন্ডের সঙ্গে হেরেও ছয় বছর পর চ্যাম্পিয়নস লিগের সেমিতে বার্সেলোনা

brs@admin

উপদেষ্টা আসিফ মাহমুদকে ক্ষমা চাইতে হবে : ইশরাক হোসেন

brs@admin
Translate »