শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদশিক্ষা

পরীক্ষা মিস করা সেই শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার চেষ্টা চলছে : শিক্ষা উপদেষ্টা

এইচএসসি সমমানের পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে নিতে গিয়ে এক শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি। এমন ঘটনায় তার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। 
গণমাধ্যমে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রের এক এইচএসসি পরীক্ষার্থী অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়, ফলে পরীক্ষার প্রথম দিনে সে অংশ গ্রহণ করতে পারেনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ সকালে এক বিবৃতিতে জানায়, বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।
এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন ও বিধির আলোকে তার বাংলা প্রথম পত্র পরীক্ষাটি নেওয়ার বিষয়টি নিরসনের চেষ্টা চলছে।’
তিনি আরও বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ওই শিক্ষার্থীর পাশে আছি। আমরা তাকে কোনোভাবেই হতাশ না হতে অনুরোধ করছি।’
বিআরএসটি/এসএস

Related posts

শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

News Desk

তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে ভারতের সহায়তা প্রয়োজন হবে : পরিকল্পনা উপদেষ্টা

brs@admin

বড় পরিসরে ক্ষেপণাস্ত্রের মহড়া চালাবে ইরান

News Desk

উজবেকিস্তানে জনশক্তি রপ্তানির দিকে নজর বাংলাদেশের

News Desk

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান বিজয়ী চীন ও রাশিয়া: শি জিনপিং

News Desk

হাসিনার বিচারের শুনানি অচিরেই : আসিফ নজরুল

brs@admin
Translate »