BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

নিঃশর্ত ক্ষমা চাইলেন ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। গত মঙ্গলবার রাতে ‘ঠিকানা টিভির’ এক টকশো অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।

তিনি বলেন, আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। তিনি বলেন, আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি। এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, যদি জোটবদ্ধভাবে ভোট করা হয়, সেক্ষেত্রে প্রয়োজনে শরিক দলকে নিজের আসন ছেড়ে দেওয়ার জন্যও তিনি প্রস্তুত আছেন। দলীয় সব প্রার্থীকেই বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে। প্রবাসীদের ভোটার প্রশ্নে তিনি বলেন, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিতে জামায়াতের পক্ষ থেকে জোরালো দাবি রয়েছে। নিজেদের ভোটের অধিকার আদায়ে প্রবাসী বাংলাদেশিদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
বিআরএসটি/এসএস

Related posts

গণবিক্ষোভ আতঙ্কে মোদি সরকার, ১৯৭৪-পরবর্তী সব আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ

News Desk

ইসিতে হিসাব জমা দিল গণঅধিকার পরিষদ

News Desk

২৫ বছরে ঢাকায় বাড়িভাড়া বেড়েছে ৪০০ শতাংশ

brs@admin

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে

brs@admin

বিতর্কিত সংলাপের জেরে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমকে লিগ্যাল নোটিশ

brs@admin

আলোচিত সেই বন কর্মকর্তা বরখাস্ত

News Desk
Translate »