13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে : ডিবি

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) জানিয়েছে, বার বার অবস্থান পরিবর্তন করায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করতে বেগ পেতে হচ্ছিলো।

বুধবার (২৫ জুন) মগবাজার এক আত্মীয়ের বাসা থেকে হাবিবুল আউয়ালকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম। গত রোববার বিএনপির করা শেরেবাংলা নগর থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে আটক পরবর্তী কিছু প্রক্রিয়া থাকায় আজকে সাবেক সিইসিকে কোর্টে নেওয়া নাও হতে পারে বলে জানান তিনি। তার রিমান্ডের বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সিদ্ধান্ত নেবেন বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

আউয়ালের বিরুদ্ধে নির্বাচনের ফল পরিবর্তন প্রশাসনকে একটি নির্দিষ্ট প্রভাবিত করার অভিযোগ করা হয়েছে মামলার এজাহারে। ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাবিবুল আউয়াল।

বিআরএসটি/এসএস

Related posts

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্স কমিটির সভা

News Desk

এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দাবিতে অসহযোগ কর্মসূচির ডাক

brs@admin

মোংলায় ইসলামি আন্দোলনের নির্বাচনী কর্মী সমাবেশ

News Desk

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা আটক

brs@admin

শিক্ষা ভবনে প্রবেশে কড়াকড়ি আরোপ

brs@admin

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক আজ

News Desk
Translate »