27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
খেলাধূলাপ্রচ্ছদ

জীবন পেয়েও শূন্য রানে আউট এনামুল

শ্রীলঙ্কা সফর যেন ক্রমেই দুঃস্বপ্ন হয়ে উঠছে এনামুল হক বিজয়ের জন্য। কলম্বো টেস্টের দ্বিতীয় ইনিংসেও রানের খাতা খুলতে ব্যর্থ হলেন এই ডানহাতি ওপেনার। আসিথা ফার্নান্ডোর বলে ১০ বল খেলে বোল্ড হয়ে ফিরেছেন শূন্য রানে। তবে বোল্ড হওয়ার আগে দুইবার জীবন পেয়েছেন এনামুল।

ম্যাচের তৃতীয় ওভারে আসিথা ফার্নান্ডোর প্রথম বলেই স্লিপে ক্যাচ তুলে দিয়েছিলেন। তবে উইকেটকিপার কুশল মেন্ডিস তালুবন্দি করতে না পারায় সে যাত্রায় বেঁচে যান তিনি। পরের বলেও স্লিপ অঞ্চলে ওঠে ক্যাচ, তবে বল নিচু হয়ে যাওয়ায় দ্বিতীয়বারের মতো জীবন পান এনামুল।
পরপর দুইবার জীবন পেয়েও সুবিধা করতে পারেননি এনামুল।

আসিথা ফার্নান্ডোর পরের ওভারে অফ স্টাম্পের বাইরে থাকা বলটিকে পাঞ্চ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে স্টাম্পে টেনে আনেন তিনি। ফলাফল—বোল্ড! দুই ইনিংসেই ব্যর্থ ছিলেন গল টেস্টেও। প্রথম ইনিংসে শূন্য রানের পর দ্বিতীয় ইনিংসে ফিরেছিলেন ৪ রানে। আর এবারও শূন্য। মোট তিন ইনিংসে ৪০ বলেই তার সংগ্রহ মাত্র ৪ রান।
বিআরএসটি/এসএস

Related posts

ইনসাফ প্রতিষ্ঠায় ‘হ্যাঁ’ ভোট অপরিহার্য : আলী রীয়াজ

News Desk

রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্তে আদালত গঠন

News Desk

গাজায় জাতিগত নিধন চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘ

News Desk

পাকিস্তানের আকাশে ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা

brs@admin

এটি খুবই পরিষ্কার, নুরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় : মির্জা ফখরুল

News Desk

একটি দল বেপরোয়া ও সংঘাতমুখী পথে অগ্রসর হচ্ছে : সাদিক কায়েম

News Desk
Translate »