শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

ঢাকায় মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ

ঢাকা সিটি করপোরেশনের সব এলাকায় মশা নিয়ন্ত্রণে অবিলম্বে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশনের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।
এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ সোমবার রুলসহ এই আদেশ দেন। আদেশের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানিয়ে দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে আগামী দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
সেই সাথে ঢাকায় মশাবাহিত রোগ চিকুনগুনিয়া, ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এছাড়া ঢাকায় আক্রান্ত সব এলাকায় অবিলম্বে মশা নিয়ন্ত্রণে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে। 
স্থানীয় সরকার সচিব, ঢাকার দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ঢাকায় ডেঙ্গু, চিকনগুনিয়াসহ মশাবাহিত রোগে আক্রান্ত এলাকায় মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা চেয়ে গত মাসে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালেকুজ্জামান সাগর।
আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম ও মাহফুজ বিন ইউসুফ।

বিআরএসটি/এসএস

Related posts

ফ্যাসিবাদের ৪৪ জন আমলার তালিকা তৈরি

brs@admin

কাউখালী সেচ্ছাসেবক লীগের আহবায়ক গ্রেফতার

News Desk

যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না : চিফ প্রসিকিউটর

News Desk

সবার প্রত্যাশা হাসিনার বিচার : এ্যানি

News Desk

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

News Desk

ইসরায়েলকে স্বীকৃতি দেবে ইন্দোনেশিয়া!

brs@admin
Translate »