বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও গাছবোঝাই টমটম গাড়ির মুখোমুখি সংঘর্ষে রিজবি আহম্মেদ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী-আজলদী গ্রামীণ সড়কের নারান্দী উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশের একটি ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিজবি আহম্মেদ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আওলীয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারে একটি কাপড়ের দোকান পরিচালনা করতেন।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত রিজবি’র ভাতিজা অনিক (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিজবি আহম্মেদ ও তার ভাতিজা অনিক মোটরসাইকেল যোগে পুলেরঘাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ব্রিজের উপর ওঠার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাছবোঝাই টমটমের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রিজবি নিহত হন।
এ ঘটনায় গুরুতর আহত অনিককে উদ্ধার করে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সড়ক দুর্ঘটনায় একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

১৪ দলের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই : রাশেদ খাঁন

News Desk

রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

News Desk

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি প্রধান উপদেষ্টার

News Desk

নিখোঁজ জুলাই যোদ্ধা মামুনের সন্ধান চায় পরিবার

News Desk

ভালো নির্বাচনের বিকল্প নেই : সিইসি

News Desk
Translate »