19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি : আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নিশ্চিতভাবে আমরা ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি, জাতি এগিয়ে যাচ্ছে, ঐক্যবদ্ধভাবেই এটা হচ্ছে।
আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘যতবার নির্বাচন হয়েছে, মনোনয়ন দাখিলের তারিখ, বাছাই করার তারিখ, নির্বাচনের দিনক্ষণ সবগুলোর একটা শিডিউল দেয়া হয়। সেটা নির্বাচনের এতো আগে কোন সময় দেয়া হয় না। এটা নির্বাচনের কাছাকাছি সময় দেয়া হয়। সব নির্বাচনই কিন্তু একই অবস্থা। সুতরাং আমাদের অতটুকু অপেক্ষা করতে হবে। তবে নিশ্চিতভাবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের দিকে আমরা সবাই এগিয়ে যাচ্ছি।’
তিনি বলেন,  প্রধান উপদেষ্টা ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের নিয়ে যে আলোচনা হয়েছে তা জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন।
তিনি বলেন, জনগণের মধ্যে যে আশঙ্কা ছিল সেটা কেটে গিয়েছে। সমস্ত জাতি এখন নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। আমরা সবাই নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। গণতন্ত্র পুনরুদ্ধার ও তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া, জনগণের রাজনৈতিক, সাংবিধানিক, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।
গণফোরামের সভাপতি পরিষদের সদস্য অ্যাড. এস এম আলতাফ হোসেন বলেন, ১৫ বছরের বেশি স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করেছি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্যে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের উৎখাত হয়েছে। এখন একটি নতুন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার বিরল সুযোগ এসেছে।
লিয়াজোঁ কমিটির বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সভাপতি পরিষদের সদস্য অ্যাড. সুব্রত চৌধুরী, গণফোরামের নেতা জগলুল হায়দার আফ্রিক, সুরাইয়া বেগম, মুসতাক আহমেদ ও সেলিম আকবার ।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছে ভারত: জয়শঙ্কর

News Desk

শাকিবের সিনেমায় তৌকীর খলনায়ক

News Desk

কুয়েটের অন্তর্বর্তী উপাচার্যের পদত্যাগ

brs@admin

ভোজ্যতেলের দাম বাড়ায়নি সরকার : বাণিজ্য উপদেষ্টা

News Desk

রেকর্ড রেমিট্যান্স প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে

brs@admin

চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

brs@admin
Translate »