20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

মার্কিন হামলার কঠিন জবাব দেবে ইরান: আমির হাতামি

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘কঠিন জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আমির হাতামি। সোমবার (২৩ জুন) রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত এক ভিডিও ক্লিপে তাকে এই মন্তব্য করতে দেখা যায়।

মেজর জেনারেল আমির হাতামি বলেন, ‘আমাদের ইতিহাসে আমরা বহুবার আমেরিকার মুখোমুখি হয়েছি। যখনই তারা আমাদের দিকে আসার চেষ্টা করেছে, তখনই তারা কঠিন জবাব পেয়েছে।’

দৃঢ়তার সঙ্গে সেনাবাহিনীর সর্বাধিনায়ক যোগ করেন, ‘আমরা যুদ্ধ করব; আমরা শান্তির জন্য যুদ্ধ করব। আমাদের অনেক শহীদ হয়েছে, কিন্তু আমরা শক্তি ও সাহসের সঙ্গে লড়াই করব। আপনারা আমাদের শক্তির বিষয়ে নিশ্চিত থাকবেন।’

ইরানের অন্যতম জ্যেষ্ঠ জেনারেল হাতামি। এক সপ্তাহেরও কম সময় আগে তিনি এই পদে নিযুক্ত হয়েছেন। ইসরায়েলের সাম্প্রতিক হামলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর ইরানের সামরিক নেতৃত্বে রদবদল হয়। শূন্য পদে স্থলাভিষিক্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে হাতামি অন্যতম।
বিআরএসটি/এসএস

Related posts

আমাদের সন্তানদের বিষয়ে তথ্য গোপন করার ইচ্ছা নেই : আইএসপিআর

News Desk

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা

brs@admin

দেয়ালে পিঠ ঠেকে গেছে, বিশাল পরিবর্তনের আভাস বাংলাদেশ শিবিরে

News Desk

তাহসানের সঙ্গে বিচ্ছেদ মানতেই পারছিলেন না মিথিলা

brs@admin

চীনের সঙ্গে ‘বিশাল অঙ্কের’ চুক্তি স্বাক্ষর পাকিস্তানের

News Desk

ইংল্যান্ডে ফিরেই জয় পেলেন হামজা

brs@admin
Translate »