19.2 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

মব জাস্টিসের ঘটনায় রিজওয়ানা হাসানের নিন্দা

মব জাস্টিসের তীব্র নিন্দা জনিয়ে অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশে এখনো চলা মব জাস্টিজের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তবে মব জাস্টিজের ক্ষেত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে। সেন্ট মার্টিনের জন্য জলবায়ু ট্রাস্ট থেকে একটি প্রকল্প নেওয়ার উদ্যোগ চলছে।

উপদেষ্টা বলেন, ‘এটিকে বাঁচানো দরকার। দ্বীপটি বাঁচাতে পারলেই সব আশঙ্কা দূর হয়ে যাবে।’

দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত হয়েছে দাবি করে রিজওয়ানা হাসান বলেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাটের ব্যাগ উৎপাদন করবে। ক্রেতারাও সুলভ মূল্যে পাটের ব্যাগ পাবেন।
বিআরএসটি/এসএস

Related posts

উদ্যোক্তা তৈরিতে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

brs@admin

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

brs@admin

খাগড়াছড়িতে অস্ত্রসহ মাদক কারবারি আটক

News Desk

২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সিদ্ধান্ত হয়নি : আলী রীয়াজ

brs@admin

মালয়েশিয়ায় লরি উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত

News Desk

বিএসবি গ্লোবালের চেয়ারম্যান গ্রেপ্তার

News Desk
Translate »