29.4 C
Bangladesh
Thursday, October 15, 2026
BRS TIMES
Uncategorized

নুরুল হুদার ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রহসনের নির্বাচনের অভিযোগে করা মামলায় রাজধানীর উত্তরা এলাকা থেকে রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে দুপুর দুইটার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে আটক করে জুতার মালা পরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

এর আগে রোববার সকালে শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ ২৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
বিআরএসটি/এসএস

Related posts

বাজেট আরও ছোট হওয়া উচিৎ ছিলো : আমীর খসরু মাহমুদ

brs@admin

ভারতকে হারিয়েও সতর্ক দক্ষিণ আফ্রিকা, লক্ষ্য ট্রফি জয়

News Desk

ওয়াজেদ মিয়াকে কবর থেকে এনে ভিসি বানালে বিজ্ঞান হবে?’—সমালোচনার জবাব পিবিপ্রবি উপাচার্যের

News Desk

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার পর ৯৯৯-এ ফোন দিলেন স্বামী

News Desk

প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক সভা শুরু

brs@admin

জুলাই সনদ, ঐকমত্য থেকে গণতন্ত্রের নতুন যাত্রা

brs@admin
Translate »