27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে মিললো দুই শিশুর লাশ

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় নির্মাণাধীন একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে ফয়সাল ফারাবী (৯) ও সাখাওয়াত জাহান লিহান (৮) নামের দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে জেলার ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের জনৈক আবুল খায়েরের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। 
মৃত শিশু ফয়সাল ফারাবী স্থানীয় ইম্পেরিয়াল স্কুলের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং জেলার ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পূর্ব শিলুয়া গ্রামের কাতার প্রবাসী ইকবাল হোসেনের পুত্র। অন্যদিকে, মৃত শিশু সাখাওয়াত জাহান লিহান ছাগলনাইয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং একই উপজেলার ঘোপাল ইউনিয়নের দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী সামছুল হকের পুত্র। 
উভয় শিশুর পরিবার ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের শেখ ভবনে ভাড়া থাকেন। 
পুলিশ ও  স্থানীয় সূত্রে জানা যায়, ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া সাতবাড়ি সড়কের শেখ ভবনের বাসিন্দা শিশু ফয়সাল ফারাবী ও সাখাওয়াত জাহান লিহান শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শেখ ভবনের পাশে নির্মাণাধীন আবুল খায়েরের নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংক থেকে ফারাবী ও লিহানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেফটি ট্যাংক থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
বিআরএসটি/এসএস

Related posts

আগামীকাল রথযাত্রা, রাজধানীতে নিরাপত্তা জোরদার

brs@admin

ট্রাম্পের নতুন শুল্কের তালিকায় নেই রাশিয়া ও উত্তর কোরিয়ার নাম

brs@admin

ত্যাগীদের মূল্যায়ন চেয়ে বিএনপির একাংশের র‌্যালি 

News Desk

ইরানের আদালত ভবনে সন্ত্রাসী হামলায় ৮ জন নিহত

News Desk

একদিনে এনবিআরের ৪৯ কর্মকর্তাকে বদলি

News Desk

ইরানে হামলায় সহায়তার জন্য ট্রাম্পের সমালোচনা করলেন সাংবাদিক টাকার কার্লসন

brs@admin
Translate »