13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতিসারাদেশ

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। জেলা বিএনপি, অঙ্গ সংগঠন, ‘আমরা বিএনপি পরিবার’ এসব কর্মসূচি পালন করে।

বুধবার (১৮ জুন) সকালে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে বৃক্ষ রোপন করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ সকালে বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি নেতা ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চান, হামিদুল হক চৌধুরী হিরু, তাহাউদ্দিন নাহিন, যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, স্বেচ্ছাসেবকদল সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, মহিলা দলের নাজমা আক্তার, আমিনুল হক দেও্রয়ান সজলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বৃক্ষরোপন শেষে হৃদরোগীদের মাঝে হৃদরোগ প্রতিরোধে ডা. জুবাইদা রহমান রচিত সহায়ক পুস্তিকা বিতরণ, খাদ্য বিতরণ, চিকিৎসা সেবাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদান করেন। এছাড়া বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল হয়েছে।

এসময় কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদুল হক তরফদার নাহিদ, ডা. আজফারুল হাবিব রোজ, বিএনপি মিডিয়াসেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী কালাম আজাদ উপস্থিত ছিলেন।

পিজি হাসপতালের সহকারী অধ্যাপক হৃদরোগ বিশেষজ্ঞ আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী খ্যাতনামা চিকিৎসক ডা. জুবায়দা রহমানের জন্মদিন উপলক্ষে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। হৃদরোগ প্রতিরোধে তাঁর লেখা একটি বই আমরা বিতরণ করছি। সেখানে ডা. জুবাইদা রহমান হৃদরোগ হওয়ার আগে যেসব মেনে চলতে হবে তা লিখেছেন, এছাড়া হৃদরোগীদের জন্য করণীয় বিষয়ে লিখেছেন।
বিআরএসটি/এসএস

Related posts

বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ

News Desk

অভিবাসী নৌকাডুবে নিহত ৪, নিখোঁজ ২০

News Desk

দিল্লিতে ভবন ধসে নিহত ৪, আটকা পড়েছেন অনেকে

brs@admin

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শক্তিশালী স্কোয়াড ঘোষণা

brs@admin

ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা ও তার মেয়ে

News Desk

দুদকে মুন্নী সাহাকে জিজ্ঞাসাবাদ

News Desk
Translate »