শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

মির্জা ফখরুলের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকাস্থ বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেস বৈঠক করেছেন।
মঙ্গলবার (১৭ জুন) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতিবিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
এর আগে, সোমবারও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেন।
এই ধারাবাহিক বৈঠকগুলো বিএনপির কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

গুলিস্তানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য ককটেলসহ গ্রেপ্তার

News Desk

বাধ্যতামূলক অবসরে পুলিশের ৯ কর্মকর্তা

News Desk

সিলেটে টিলা ধসে ৪ জনের মৃত্যু

brs@admin

ইরান-ইসরাইল পাল্টাপাল্টি হামলায় বিশ্বব্যাপী বেড়েছে তেলের দাম

brs@admin

ভেনেজুয়েলার অন্তর্বর্তী নেতার সঙ্গে বৈঠকে আগ্রহী ট্রাম্প

News Desk

লালমনিরহাট-৩ আসনে জমজমাট নির্বাচনী মাঠ

News Desk
Translate »