21.4 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি আ ক ম সরওয়ার জাহানকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ‍জুন) ‎মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার সরওয়ার কুষ্টিয়া-১ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।সাবেক এ সংসদ সদস্য ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত।

বিআরএসটি/এসএস

Related posts

কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন তুরিন আফরোজ, সান্ত্বনা দিলেন ইনু

brs@admin

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের দায়িত্ব পাচ্ছে জাপান

brs@admin

নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

News Desk

মাভাবিপ্রবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠন

News Desk

পানি ছেড়ে দিয়েছে ভারত, পাকিস্তানের কাশ্মিরে বন্যা

brs@admin

২ ফেব্রুয়ারি হাসিনা-টিউলিপ-রাদওয়ানের দুর্নীতি মামলার রায়

News Desk
Translate »