13.4 C
Bangladesh
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ঢাকায় জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল। চার দিনের সফরে গতকাল রোববার (১৫ জুন) ঢাকায় এসেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। এটি সংস্থাটির কোনো সদস্যের বাংলাদেশে প্রথম সফর।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা ও আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ গতকাল ঢাকায় পৌঁছেছেন।

জানা জায়, ঢাকা সফরকালে তাদের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার হওয়া পরিবারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

সব আনুষ্ঠানিকতা শেষে গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্যের আগামী ১৮ জুন ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

দাঙ্গায় জড়ালে পায়ে গুলি করার নির্দেশ কেনিয়ার প্রেসিডেন্টের

News Desk

নির্বাচন থেকে সরে দাঁড়াতে বুলবুলকে হুমকি, গানম্যান চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

News Desk

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ

News Desk

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে আগামীকাল

brs@admin

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

News Desk

দুদকের মামলা থেকে খালাস টুকু, নাসির ও হেলাল

News Desk
Translate »