27.3 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায় পিতা-পুত্রসহ ৩ জন নিহত

কক্সবাজার জেলার রামুতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫), তার পুত্র শিশু রিয়াদ এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, চট্টগ্রামগামী পূরবী বাস ও কক্সবাজারমুখী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে সড়কের পাশে ধানক্ষেতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি আহত হয়েছে অন্তত ১০ জন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিআরএসটি/এসএস

Related posts

তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

News Desk

ডেঙ্গুত আরও ৪ জনের মৃত্যু

News Desk

ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশ

brs@admin

পাবনায় ট্রাকের ধাক্কায় শিশু নিহত

News Desk

আইএইএ সম্মেলনে পারমাণবিক স্থাপনা রক্ষায় খসড়া প্রস্তাব পেশ করবে ইরান

News Desk

বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেয়েছেন সামিত

brs@admin
Translate »