শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশস্বাস্থ্য

টংগিবাড়ীতে সাপের কামড়ে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ীতে সাপের কামড়ে চায়না মন্ডল ( ৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত চায়না মন্ডল টংগিবাড়ী উপজেলার বেতকা এলাকার পানাত মন্ডরের স্ত্রী।

জানা যায়, রোববার (১৫ জুন) ভোররাতে ৪ টার দিকে সাপ গুমন্ত অবস্থায় চায়না মন্ডলকে কামড় দেয়।

পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে হাসপাতালে বিষ প্রতিষেধক সরবরাহ না থাকায় প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। পথিমধ্যে চায়না মন্ডলের মৃত্যু হয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, রক্ত পরীক্ষায় চায়না মন্ডলের রক্তে সাপের বিষ পাওয়া যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।

বিআরএসটি/এসএস

Related posts

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

News Desk

১২টি দেশের ওপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প

brs@admin

সিইসির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

News Desk

রাজধানীতে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আটক

brs@admin

২০০৯ থেকে ২৪’র ৫ আগস্ট পর্যন্ত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

brs@admin

স্টারলিংক ইন্টারনেটে বিশ্বজুড়ে সাময়িক বিভ্রাট

News Desk
Translate »