শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ে ইরানের হামলা

ইরানের হামলায় ইসরায়েলের কেন্দ্রীয় শহর রেহোভতে অবস্থিত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্সেও ক্ষয়ক্ষতি হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানটির কয়েকটি স্থাপনা নষ্ট হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট-এর খবরে বলা হয়েছে, এই হামলায় কেউ হতাহত হয়নি।

এদিকে তৃতীয় দিনের মতো ইসরায়েল তাদের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রেখেছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এছাড়া অন্যান্য দেশে আটকে থাকা ইসরায়েলিদের ফিরিয়ে আনতে কর্তৃপক্ষ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিমানবন্দরের কার্যক্রম স্থগিত রাখা হলেও সমস্ত এয়ার ক্রু এবং বিমানগুলো উড্ডয়নের জন্য প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত হলেও কার্যক্রম শুরু হবে। তবে এক্ষেত্রে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অন্যান্য দেশে ফ্লাইটের অপেক্ষায় থাকা বিমানগুলো ফেরাতে তখনই অনুমতি দেয়া হবে, যখন আমরা নিরাপদ হব। তবে মিশর ও জর্ডানের সঙ্গে সীমান্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।

সুত্র: আল জাজিরা

বিআরএসটি / জেডএইচআর

Related posts

শুক্রবার লন্ডনে ইউনূস-তারেক বৈঠক, রাজনীতিতে নতুন মোড়

brs@admin

কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

brs@admin

অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে বিজিবির জরুরি বার্তা

News Desk

উগ্রবাদ ছড়িয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে: মির্জা ফখরুল

News Desk

গাজায় ‘ইসরাইলি গণহত্যা’ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছেন তারেক রহমান

News Desk

ইরাকে তীব্র ধূলিঝড়ে অসুস্থ হাজারও মানুষ, বন্ধ ২ বিমানবন্দর

brs@admin
Translate »