31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
অর্থনীতিজাতীয়প্রচ্ছদ

যুক্তরাজ্যে জব্দ সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার : গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ. মনসুর বলেছেন, যুক্তরাজ্যে বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দকৃত সম্পদ উদ্ধারে আইনগত সিদ্ধান্ত নেবে সরকার। আর বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হলেই জব্দকৃত সম্পদ দেশে ফেরানো সম্ভব হবে।

রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন গভর্নর।

আহসান এইচ. মনসুর বলেন, চাইলে আইনজীবী নিয়োগ দিতে পারে সরকার। তারাই ঠিক করবেন ক্রিমিনাল না সিভিল কেস পরিচালনা করা হবে।

এদিকে, দুবাইয়ে বাড়ি কেনার বিষয়ে গভর্নর জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। টাকা পাচারের অর্থ উদ্ধার কার্যক্রমকে ভিন্নখাতে প্রভাবিত করতে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

আগারগাঁও ‘ব্লকেড’ করেছে শেকৃবি শিক্ষার্থীরা

News Desk

দাবি না মানলে ঢাকা ব্ল‌কেডের ঘোষণা ইউআইইউ শিক্ষার্থীদের

brs@admin

নুরুল হুদাকে গ্রেপ্তারের ঘটনায় ইশরাকের প্রতিক্রিয়া

brs@admin

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন করলো বিএনপি

News Desk

তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

News Desk

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

brs@admin
Translate »