20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আইন-আদালতপ্রচ্ছদসারাদেশ

খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো ছাত্র-জনতা

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয়কে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে ছাত্র-জনতা। পরে তাকে খুলনা থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১৫ জুন) খুলনার ইউনাইটেড ক্লাবের ভেতরে তাকে গণ-পিটুনি দিয়ে খুলনা থানা পুলিশের কাছে সোপর্দ করে ছাত্র-জনতা।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খুলনা থানার এসআই নান্নু মণ্ডল বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ঢাকা সোহরাওয়ার্দী কলেজ শাখার উপ-সাংগঠনিক সম্পাদক সৌমিক ভৌমিক জয় খুলনার ইউনাইটেড ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছিলেন। ছাত্র-জনতা বিষয়টি আঁচ করতে পেরে ইউনাইটেড ক্লাবে অবস্থান নেয়। অনুষ্ঠান শেষ হওয়া মাত্র তাকে পিটুনি দিয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তাকে খুলনা থানায় দায়ের হওয়া একটি ভাংচুর ও নাশকতা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে নিষিদ্ধ সংগঠনের এ নেতা খুলনা থানায় রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
বিআরএসটি/এসএস

Related posts

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

brs@admin

চলতি সপ্তাহেই তফসিল, বাড়ছে ভোটগ্রহণের সময়

News Desk

মারা গেছেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালা

brs@admin

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি নিষেধাজ্ঞায় বেলজিয়ামের রানির শিক্ষাজীবন অনিশ্চিত

brs@admin

উজানের পাহাড়ি ঢলে আখাউড়ায় সীমান্তবর্তী নিচু এলাকা প্লাবিত

brs@admin

ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে উঠে : আইন উপদেষ্টা

News Desk
Translate »