শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

পদ্মাসেতুতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

পদ্মাসেতুর ২নং পিলারের কাছে ঢাকাগামী এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে।

নিহতরা হলো, বরিশাল জেলার আগৈলঝড়া এলাকার মো. হোসেন সরকারের পুত্র রাকিবুল ইসলাম (৬০) এবং পটুয়াখালী জেলার মো. হারুন (৫০ ।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত ১১ টায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী ইমাদ পরিবহনের একটি বাস সামনে থাকা কেমিকেলের ড্রাম বোঝাইকৃত ১ টি ট্রাককে ওভারটেক করতে গেলে সজোরে ধাক্কা লাগে। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই বাসযাত্রী রফিকুল ইসলাম এবং মো. হারুন নিহত হয় এবং আহত হয় আরো ১০ জন।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নিহত রফিকুলের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং নিহত হারুনের মরদেহ পদ্মা সেতু উত্তর থানায় রয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বাস এবং ট্রাক জব্দ করা হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হতে পারে ‘এআই’ : সিইসি

News Desk

আইএমও সদরদপ্তরে প্রথমবারের মতো বাংলাদেশি জাহাজের মডেল স্থাপন

brs@admin

শিক্ষার্থীদের পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই : উপদেষ্টা আসিফ

brs@admin

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াত আমির

News Desk

সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির আলটিমেটাম

News Desk

মদ্যপ অবস্থায় উবার ড্রাইভারকে মারধর করে আটক নোবেল

News Desk
Translate »