শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদরাজনীতি

বিচার ও সংস্কার হলে রোজার আগে নির্বাচন হতে পারে: তারেক রহমানের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা

লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। বৈঠকে তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। ‌দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দয়া হয়েছে। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও (ফেব্রুয়ারির প্রথমার্ধে) নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকালে লন্ডনের ডরচেস্টার হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে বক্তব্য রাখেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

https://www.facebook.com/share/v/1AYNuTLDFR/

সংবাদ সম্মেলনে জানানো হয়, অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমান প্রধান উপদেষ্টার অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান।

বিআরএসটি/আরএন

Related posts

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে: তারেক রহমান

News Desk

দেশ ছাড়ছেন অভিনেত্রী বাঁধন

brs@admin

ভারত-শ্রীলঙ্কার মধ্যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত

brs@admin

সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ইউরোপীয় ইউনিয়ন

brs@admin

বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরত রাখা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

News Desk

নারী ওয়ানডে বিশ্বকাপ: কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

News Desk
Translate »