শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক রাজনীতির টার্নিং পয়েন্ট : মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে গোটা জাতি উৎকণ্ঠার মধ্যে ছিল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বৈঠক একটি টার্নিং পয়েন্ট।

শুক্রবার (১৩ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন। লন্ডনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমি এর আগেও বলেছিলাম, এই বৈঠকটি একটা টার্নিং পয়েন্ট হতে পারে। সত্যিকার অর্থেই এই বৈঠক আজকে টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। আমরা লক্ষ করলাম বৈঠকর পরপরই যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়, অত্যন্ত সৌহাদ্যপূর্ণ আলোচনা হয়েছে। আলোচনায় প্রধান ইস্যু নির্বাচন। প্রধান উপদেষ্টার ঘোষিত এপ্রিলে নির্বাচনের উপযুক্ত সময় নয়। ফলে  তারেক রহমান প্রস্তাব দেন নির্বাচন এগিয়ে নিয়ে আসার জন্য। গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ করল, এতে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন এবং নির্বাচনের সময় ফেব্রুয়ারির মাঝামাঝি নির্ধারণ করেছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘তারেক রহমান আবার প্রমাণ করলেন, বাংলাদেশে রাষ্ট্রনায়কোচিত যে গুণগুলো দরকার রয়েছে, তাঁর সে গুণগুলো রয়েছে। প্রথম বৈঠকটি যেটা গোটা জাতি উদ্বিগ্ন ছিল। বৈঠকটি অত্যন্ত সফলতার সঙ্গে শেষ হয়েছে। আমি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান উপদেষ্টাকেও বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে যে অনিশ্চিয়তা ছিল, তা কাটিয়ে জাতিকে এই দুই নেতা সামনের দিকে এগিয়ে নিয়েও যাওয়ার স্বপ্ন দিখেয়েছেন।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘অতীতে দুই-একটা যে ভুল বুঝাবুঝির কথা হয়েছে—সেটা কাটিয়ে সংস্কার সম্পূর্ণ করে ফেব্রুয়ারির মাঝমাঝি নির্বাচনের কথা বলা হয়েছে, সেই নির্বাচনের দিকে আমরা যেন সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারি। ফ্যাসিস্টের ধ্বংস করা কাঠামো আবার যেন আমরা গড়ে তুলতে পারি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেই আকাঙ্ক্ষাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগাল না করে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাই।’

নির্বাচন কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সব কিছু ঠিকঠাক মতো চলবে।

এ সময় মির্জা ফখরুল জুলাই-আগস্টের শহীদদের স্মরণ করেন। বৈঠক শেষে হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে তারেক রহমানের সঙ্গে তাঁর কথা হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি এই ১৫ বছরে গণতন্ত্রের জন্য বুকের রক্ত দিয়েছেন, জুলাই-আগস্টে যারা রক্ত দিয়েছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। একইসঙ্গে দলের নেতাকর্মীদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। এ ছাড়া গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তারেক রহমান।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

নারী ওয়ানডে বিশ্বকাপ: কাল দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল

News Desk

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে : ফারুক

News Desk

লোকালয়ে আসা হরিণ উদ্ধার পরবর্তী বনে অবমুক্ত

News Desk

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ডিবির ওসি নিহত

News Desk

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

News Desk

ডাকসু নির্বাচনে আরও ১৩ জনের মনোনয়ন সংগ্রহ

News Desk
Translate »