BRS TIMES
আন্তর্জাতিকপ্রচ্ছদ

ভারতে দুই শতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর আহমেদাবাদের বিমানবন্দরের কাছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলো জানিয়েছে, বিমানটিতে দুই শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। এএনআই’র প্রতিবেদন অনুসারে, কমপক্ষে ২৪২ জন যাত্রী ছিলেন।

এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া ছবিগুলোতে মাটি থেকে ধূসর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়, কমপক্ষে এক ডজন অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা বিমানবন্দর এলাকা থেকে কিছু লোককে হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনার ছায়া তদন্ত করছে র‍্যাব

News Desk

আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন মন্ত্রিসভার শপথের সম্ভাবনা : মন্ত্রিপরিষদ সচিব

News Desk

পুশইন করা হচ্ছে ভারতীয় নাগরিকদেরও

News Desk

‘সৎ, পেশাদার ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা সেনা অফিসাররাই পদোন্নতির দাবিদার’

News Desk

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

News Desk

ভারত–পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে খেলে না, তাহলে টুর্নামেন্টে কেন— প্রশ্ন আজহারউদ্দিনের

News Desk
Translate »