25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুইজন নিহত

খুলনায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। সোমবার (৯ জুন) ভোর ৬টার দিকে খানজাহান আলী সেতুর (রূপসা সেতু) পশ্চিম পাশে দারোগার লীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন— ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৫৬) ও যাত্রী তানজিল (১২)। আহতদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লবণচরা থানা ক্যাম্প ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক মো. আব্দুর রহিম জানান, চাঁদপুর থেকে কয়েকজন খুলনায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। বাস থেকে নেমে তারা ইজিবাইকে করে রং সাইড হয়ে যাচ্ছিল। এ সময়ে বাগেরহাট থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ইজিবাইক চালক রফিকুল ইসলাম ও যাত্রী তানজিল নিহত হন। আহত হন ইজিবাইকের আরও চার যাত্রী। নিহত দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
বিআরএসটি/এসএস

Related posts

এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা কাজে না ফিরলে আরও কঠোর হবে সরকার : প্রেস উইং

brs@admin

নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল

News Desk

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু

News Desk

ডিসেম্বরের আগে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান বিএনপির

brs@admin

ধলেশ্বরীে এসডিএস সেতুর অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

News Desk

নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে: প্রধান উপদেষ্টা

News Desk
Translate »