25.9 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

ঈদের ১০ দিন রাজধানীতে কড়া নজর, পুলিশের ছুটি বাতিল

ঈদের ১০ দিনের ছুটিকে সামনে রেখে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার—জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা হিসেবে পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে, ঈদযাত্রায় চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ‘চাঁদাবাজি যেই করুক, তার দলীয় পরিচয় বিবেচনায় না নিয়েই ব্যবস্থা নেওয়া হবে,’ বলেন তিনি।

দূরপাল্লার যাত্রীদের নিরাপত্তায় বাসে ওঠার সময় ছবি তোলার নির্দেশনার কথাও জানান উপদেষ্টা, যাতে যাত্রী বেশে কেউ ডাকাতি করতে না পারে।

তিনি আরও বলেন, ‘ঈদের সময় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বা অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এসময় উপস্থিত ছিলেন পরিবহন শ্রমিক সমন্বয়কারী শিমুল বিশ্বাস। তিনি বলেন, ‘পরিবহনে চাঁদাবাজি দমনে পুলিশ হোক, রাজনৈতিক প্রভাব থাকুক বা না থাকুক—প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।’

বিআরএসটি / জোডএইচআর

Related posts

স্থানীয় সরকার অধ্যাদেশ খসড়া চূড়ান্ত অনুমোদন

News Desk

ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

brs@admin

ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের কিছু স্থানে ভূমিধস ঘটতে পারে : আবহাওয়া অধিদপ্তর

brs@admin

সরকার সঠিক ইতিহাস তুলে ধরতে পারেনি : নুর

News Desk

মাইলস্টোন ট্র্যাজেডি: আহতদের সহায়তা দেওয়ার প্রস্তাব ভারতের

News Desk

তিন দফা দাবি আদায়ে ববি শিক্ষার্থীদের অনশন

News Desk
Translate »