20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদ

উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। রীতি অনুযায়ী বাজেট পূর্ববর্তী উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে বাজেট অনুমোদন করা হয়।

এছাড়া, আজকের বৈঠকে সরকারি কর্মচারী সংশোধন অধ্যাদেশ ২০২৫ প্রত্যাহার নিয়ে কর্মচারীদের আন্দোলনের বিষয়ে আলোচনা হবে। সরকারি কর্মচারী ঐক্য পরিষদ গেলো ১০ দিন ধরে এই অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করে আসছে।

গতকাল রোববার (১ জুন) ভূমি, পরিবেশ এবং বিদ্যুৎ উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে সচিবালয়ের কর্মচারীরা। বিষয়টি উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলে জানিয়েছেন তারা।

এদিকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে ১০ দিনের মত আজকেও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করছে কর্মচারী ঐক্য ফোরাম। সকাল ১১টায় সচিবালয়ের মধ্যে বিক্ষোভ শুরু করে বাদামতলায় এসে জড়ো হন তারা। এই অধ্যাদেশ বাতিলের দাবিতে আজকে স্থানীয় সরকার উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দেবেন তারা।

বিআরএসটি/ এসএস

Related posts

আজ ৩.৩ মাত্রার মৃদু ভূমিকম্পে কাঁপলো আশুলিয়ার বাইপাইল

News Desk

শ্রীলঙ্কার বিপক্ষে জয়, ফাইনাল খেলছে বাংলাদেশ!

News Desk

বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেয়া বিচারপতির পদত্যাগ

News Desk

মহার্ঘ ভাতা নয়, বিশেষ প্রণোদনা পাবেন সরকারি চাকরিজীবীরা

brs@admin

পিএসএল মাতাতে পাকিস্তান গেলেন রিশাদ-লিটন

brs@admin

আমার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে: টিউলিপ

brs@admin
Translate »