19.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

আপিল বিভাগের রায় পরবর্তী জামায়াত আমিরের বিশেষ বার্তা

জামায়াতে ইসলামী বাংলাদেশ এর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলেছেন আপিল বিভাগ।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেশের সর্বোচ্চ আদালত এ রায় দেন।

এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দেন দলটির আমির ডা. শফিকুর রহমান। পোস্টে তিনি শুকরিয়া আদায় করে লেখেন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন সংক্রান্ত হাইকোর্টের দেয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।

মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

তিনি আরও বলেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই, আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।

বিআরএসটি/ এসএস

Related posts

মাফিয়া, সন্ত্রাসী এস্টাবলিশমেন্টের কাছে আমরা অসহায় : আসিফ মাহমুদ

News Desk

বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

News Desk

বিএনপি মহাসচিবের সাথে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

brs@admin

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক সিম্পসন আর নেই

News Desk

পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে জোরালো বৈশ্বিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

News Desk

‘সন্দেহ করতে গেলে সন্দেহ হয় অনেককেই’, হত্যার হুমকি প্রসঙ্গে মিষ্টি জান্নাত

brs@admin
Translate »