শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদরাজনীতি

রাজধানীতে জামায়াতে ইসলামীর মহাসমাবেশের ঘোষণা

রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৩১ মে) গণমাধ্যমকে এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জোবায়ের।

আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছে দলটি।

৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা শহরে কর্মী সমাবেশ করলেও ঢাকায় এখনো কোনো বড় সমাবেশ করেনি দলটি।

গত সপ্তাহে মানবতারবিরোধী অপরাধের অভিযোগ থেকে খালাস পান দলটির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম। দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর এটিএম আজহারকে শাহবাগে সংবর্ধনার দেয় দলটি।

সে দিন দলের আমীর আরও বড় পরিসরে তাকে কথা বলার সুযোগ করে দেওয়ার কথা বলেছিলেন। এর কয়েকদিন পরেই সোহরাওয়ার্দীতে সমাবেশ করার সিদ্ধান্ত নিলো দলটি। প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন চাওয়া জামায়াতের ইসলামী ইতিমধ্যে ২৮৯ আসনে নিজেদের প্রার্থী ঠিক করে ফেলেছে। যদিও এটিকে প্রাথমিক লিস্ট বলছে দলের হাইকমান্ড।
বিআরএসটি/এসএস

Related posts

হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি হাসনাতের আসনের বিএনপি প্রার্থী

News Desk

প্রধান উপদেষ্টার সঙ্গে গুইন লুইসের বিদায়ী সাক্ষাৎ

News Desk

বিশ্ব রেকর্ড গড়ার পর আরেক কীর্তির দিকে ছুটছেন সাকিব

News Desk

বিজয় থালাপতির জনসভায় পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৯

News Desk

অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিকে সমর্থন জানাল যুক্তরাষ্ট্র

brs@admin

পাকিস্তানে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭০৬

News Desk
Translate »