20.7 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
আইন-আদালতজাতীয়প্রচ্ছদ

আগামীকাল হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল : চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, জুলাই আগস্টের হত্যা মামলায় পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল (রোববার) আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে।

শনিবার (৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাব আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে যোগ দিয়ে তিনি এ কথা জানান।

এ বছরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের বিচার দৃশ্যমান হবে বলেও আশা প্রকাশ করেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করায় বিচারে সময় লাগছে বলেও জানান তিনি।

আগামীতে গুমের সংস্কৃতি ঠেকাতে গুমের সঙ্গে জড়িত প্রত্যেকের বিচার করতে হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। অন্তত পনেরো থেকে বিশটি গুমের ঘটনার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও জানান তিনি।
বিআরএসটি/এসএস

Related posts

একদিনও দেরি নয়, নির্ধারিত সময়েই নির্বাচন : প্রেস সচিব

News Desk

আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধে অনলাইনে ‘এ চালান’ সেবা চালু করল এনবিআর

brs@admin

আরও ৩টি আরএমজি কারখানা পেল লিড সনদ

News Desk

যুদ্ধ বিরতির পর প্রথম ভাষণে যা বললেন খামেনি

brs@admin

বিএনপি হারলে বাংলাদেশ হারবে : কিসমত

News Desk

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

News Desk
Translate »