31.2 C
Bangladesh
Friday, October 16, 2026
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

ঈদুল আজহার বিশেষ ট্রেন যাত্রা শুরু

ঈদুল আজহা উপলক্ষে আজ শনিবার (৩১ মে) থেকে ট্রেনে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। সকাল ৬টায় ঢাকা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ঈদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়।

বাংলাদেশ রেলওয়ের ঈদকেন্দ্রিক কর্মপরিকল্পনা অনুযায়ী, এবারের ঈদযাত্রায় যাত্রী চাপ সামাল দিতে বিশেষ ব্যবস্থায় ৫ জোড়া (মোট ১০টি) অতিরিক্ত ট্রেন চালানো হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত সব আন্তঃনগর ট্রেনও নির্ধারিত সূচি অনুযায়ী চলবে। যাত্রীসেবার মান বজায় রাখতে ঈদের আগে-পরে ১০ দিন করে মোট ২০ দিন ট্রেনে সেলুনকার সংযোজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা থেকে প্রতিদিন প্রায় ৩৩ হাজারের বেশি আসনে যাত্রী পরিবহন করা হচ্ছে। টিকিট বিক্রি হয়েছে সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে। ৩১ মে থেকে শুরু করে ৭ জুন পর্যন্ত প্রতিদিনের ট্রেনের টিকিট বিক্রি হয়েছে ঈদের ১০ দিন আগে।

স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে জিআরপি, আরএনবি, বিজিবি, র‌্যাব এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চালানো হচ্ছে।

এদিকে ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা হিসেবে ২ দিনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Related posts

শিক্ষার্থীদের পার্টটাইম চাকরিতে নিয়োগ দিতে চাই : উপদেষ্টা আসিফ

brs@admin

সংবিধানের নামে দেশে যেটি আছে সেটি আওয়ামী বিধান: হাসনাত

brs@admin

নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার-ভিনি জুটি

News Desk

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৩

News Desk

গাজায় ইসরায়েলী হামলায় আরও ৭১ প্রাণহানি

News Desk

মিটফোর্ড হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

News Desk
Translate »