26.8 C
Bangladesh
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

১২ লাখ টাকা দাবি করে হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন রিয়ামণি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়ামণি। সোমবার (২৬ মে) পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করে এই মামলা করেন তিনি।

এ প্রসঙ্গে রিয়ামণি বলেন, ‘আমাকে হিরো আলম ডিভোর্স দিয়েছে, মিডিয়ায় এমনটা বলে বেড়াচ্ছে। কিন্তু আমি এখনো তেমন কোনো কাগজ হাতে পাইনি।’

তিনি বলেন, ‘আমি এখন পর্যন্ত আইনত তার স্ত্রী। সে আমার খোঁজখবর নেয় না। তাই দেনমোহর ও ভরণপোষণের জন্য আদালতে মামলা করেছি।’

গত ১৭ এপ্রিল দুপুরে বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ামণির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা দেন হিরো আলম। বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়ামণিকে ডিভোর্স দেবেন বলেও জানান হিরো আলম।

সেই সংবাদ সম্মেলনে হিরো আলম অভিযোগ করেন, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে তিনি এক মাস ধরে লড়াই করছিলেন। কিন্তু তার স্ত্রী রিয়ামণি এক দিনও খোঁজ নিতে আসেনি। এমনকি বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি। এমন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না তিনি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

ইসরাইলি হামলায় ১১ ফিলিস্তিনি নিহত

News Desk

ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম : প্রধান উপদেষ্টা

brs@admin

স্বাস্থ্য খাতের উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

brs@admin

বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নেদারল্যান্ডস

News Desk

‘আমার জানাজায় যেন কেউ না কাঁদে’; সাংবাদিক মারিয়াম

News Desk

বিচার বিভাগ স্বাধীন না হলে টেকসই গণতন্ত্র সম্ভব নয় : প্রধান বিচারপতি

News Desk
Translate »