বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

সৌদি আরবে হজ পালনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৭৪ হাজার ৩১৬ জন: ধর্ম উপদেষ্টা

আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১১টা পর্যন্ত সৌদি আরবে হজ পালনের উদ্দেশে ৭৪ হাজার তিনশত ১৬ জন বাংলাদেশ ছেড়ে গেছেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বাকি হজ যাত্রী আগামী ১ জুনের মধ্যে সৌদি আরব পৌঁছাবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে হজ বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক প্রেস ব্রিফিং এ তথ্য জানান তিনি।

ধর্ম উপদেষ্টা বলেন, হজের বিমান ভাড়া অত্যধিক বেশি, এ বিষয়ে বাংলাদেশ বিমান, সাউদিয়া ও সংশ্লিষ্ট সাথে কয়েক দফা মতবিনিময় করে গত বছরের তুলনায় ২৬ হাজার ৯৮০ টাকা কমানো হয়েছে।

তিনি বলেন, আগামী বছর থেকে ভর্তুকির পাশাপাশি জাহাজে হজ যাত্রার চেষ্টা করছে সরকার।

তিনি আরও বলেন, দুর্নীতি কমাতে মূল্যায়নের ভিত্তিতে আগামী বছর থেকে এজেন্সি নির্ধারণ করা হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছে ১২ জন এবং হাসপাতালে ভর্তি আছে ৩৬ জন।

Related posts

শেখ হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

News Desk

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

brs@admin

চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্বাস্থ্য উপদেষ্টা

News Desk

বেনাপোল চেকপোস্টে ছাত্রলীগ নেতা আটক

News Desk

বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার বাজেট সহায়তা দিচ্ছে ওপেক ফান্ড

brs@admin

পাকিস্তান আমলেও লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি: রিজভী

News Desk
Translate »