শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদসারাদেশ

বরিশালের ছোট লঞ্চ চলাচল বন্ধ

বরিশাল থেকে বৃহস্প‌তিবার (২৯ মে) সকাল থে‌কে ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা জানান, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে বৈরী আবহাওয়া সৃষ্টি হওয়ায় নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে ১৬টি রুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ চলমান থাকবে। বড় লঞ্চের বিষয়ে আজ বিকালে সিদ্ধান্ত হবে।

বরিশাল নৌবন্দরের কর্মকর্তারা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ায় বরিশালে রাত থেকে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে দুই নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে গতকাল বুধবার (২৮ মে) রাত থেকে বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে স্কুল ও অফিসগামী মানুষ। একই কার‌ণে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ র‌য়ে‌ছে। ফ‌লে ভোলা, মেহেন্দীগঞ্জসহ বিভিন্ন রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

Related posts

৬ বিলিয়ন পাউন্ডের ভারত-যুক্তরাজ্য বাণিজ্যচুক্তি স্বাক্ষর

News Desk

ডাকসুতে বিজয়ী হবে ছাত্রদল: রিজভী

News Desk

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

News Desk

সোহরাওয়ার্দী উদ্যানে জনসমুদ্র, সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু জামায়াতের জাতীয় সমাবেশ

News Desk

আগামীকাল বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

brs@admin

দেশে নির্বাচিত সরকার লাগবে : মিন্টু

News Desk
Translate »