17.4 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
জাতীয়প্রচ্ছদসারাদেশ

আট রেল স্টেশনে দুদকের অভিযান

রাজধানী ঢাকাসহ দেশের ৮টি বড় স্টেশনে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঈদে ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি ও যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে এ অভিযান পরিচালনা করে দুদক।

বুধবার (২৮ মে) দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আখতারুল ইসলাম একথা জানান।

তিনি জানান, রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে যাত্রীদের সেবা প্রদানে হয়রানি ও টিকিট কালোবাজারীসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এছাড়াও রংপুর, চট্টগ্রাম, জামালপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে একযোগে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে দুদকের প্রধান কার্যালয় এবং অন্যান্য রেল স্টেশনে সংশ্লিষ্ট জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এসব অভিযানে নেতৃত্ব দেবে বলে তিনি জানান।

বিআরএসটি/ এসএস

Related posts

‘১৬ জুন বিতর্কিত বাকশাল সরকার সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল’

brs@admin

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

News Desk

নুরের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

News Desk

বিএনপি মহাসচিবের সাথে এনফ্রেল প্রতিনিধিদলের বৈঠক

brs@admin

যুক্তরাষ্ট্রের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা

News Desk

যুক্তরাজ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

News Desk
Translate »