27.2 C
Bangladesh
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৬
BRS TIMES
প্রচ্ছদবিনোদন

শ্লীলতাহানির মামলা, আদালতে পরীমণি

সাভারের বোট ক্লাবে মারধর ও যৌন হয়রানির মামলায় জেরার মুখোমুখি হতে আদালতে উপস্থিত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। সোমবার বেলা ১১টার দিকে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনি হাজির হন।

মামলার নথিতে পরীমণি উল্লেখ করেছেন, ২০২১ সালের ৯ জুন রাতে অভিনেত্রী তার বন্ধু-বান্ধবদের নিয়ে বোট ক্লাবে ঢুকলে সেখানকার সভাপতি ব্যবসায়ী নাসির ও তার সহযোগী শাহ শহিদুল আলম তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করেন।

এ ঘটনার ৫ দিন পর ২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমণি সাভার থানায় নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমিসহ অজ্ঞাত আরও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢালিউড অভিনেত্রী।

অন্যদিকে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে মারধর ও হত্যার হুমকি ও বোট ক্লাবে ভাঙচুরের অভিযোগ তুলে পরীমণির বিরুদ্ধে মামলা করেন নাসির উদ্দিন। গত বছরের ১৮ মার্চ নায়িকার বিরুদ্ধে মামলা করেন বাদী নাসির। হত্যার হুমকি ও বোট ক্লাবে ভাঙচুরের মামলায় গত জানুয়ারিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় পরীমণির বিরুদ্ধে। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।

বিআরএসটি / জেডএইচআর

Related posts

রাশিয়ার বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা

News Desk

মুক্তি পেল অপূর্ব ও নিহার নাটক মন-দুয়ারী

brs@admin

বিপাকে তানজিন তিশা!

brs@admin

নতুন নোটের ছবি প্রকাশ করলো বাংলাদেশ ব্যাংক

brs@admin

এমবাপের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল

brs@admin

গোপালগঞ্জের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি

News Desk
Translate »